ভিসির সাথে চুয়েট পরিবারের শুভেচ্ছা বিনিময়

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সাথে চুয়েট পরিবারের ঈদের শুভেচ্ছা বিনিময় গতকাল রোববার সকালে মাননীয় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য পরিচালকগণ, অফিস প্রধানগণ, শাখা প্রধানগণের নেতৃত্বে স্ব স্ব বিভাগ, অফিস ও শাখার সকলেই ভিসির সাথে কুশল বিনিময় করেন। এ সময় ভাইস চ্যান্সেলর সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রমকে আরো সমুন্নত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে দেশীয় অস্ত্রসহ আটক এক
পরবর্তী নিবন্ধগ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র