রাউজানে অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

| সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভায় এক অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের বসতঘর মেরামতের জন্য ব্যক্তিগত উদ্যোগে ঢেউটিন প্রদান করেছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। গতকাল রবিবার দুপুরে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় ওই পরিবারের ঘরে গিয়ে তিনি এই উপহার সামগ্রী পৌঁছে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে ভাঙা ঘরে জরাজীর্ণ অবস্থায় বসবাস করে আসছিল। বর্ষা মৌসুমের আগে ঘর মেরামতের সামর্থ্য ছিল না তাদের। বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মোহাম্মদ আলী সুমন। তিনি নিজে উপস্থিত থেকে পরিবারটির হাতে ঢেউটিন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল হালিম সিকদার, মো. রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। আকস্মিক এই মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পয়ঃনিষ্কাশন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে ওয়াসা এমডি