সিরাজউদ্দৌলা রোডে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করল চসিক

সড়ক ও ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

নগরের সিরাজউদ্দৌলা রোডের আন্দরকিল্লা মোড় থেকে সাবএরিয়া হয়ে দেওয়ানবাজার পযর্ন্ত এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

একই অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঈদে সড়কে ৪৩৮ মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও লেগুনাসহ ৩ জন গ্রেপ্তার