পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও লেগুনাসহ ৩ জন গ্রেপ্তার

তাদের বাড়ি কর্ণফুলী ও বোয়ালখালী উপজেলায়

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি লেগুনা গাড়িসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকার অপ্সরী কমিউনিটি সেন্টারের পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোকর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মৃত ইছহাক এর ছেলে মো. মামুন (২৫), একই এলাকার আফসার এর ছেলে তৌহিদুল ইসলাম আরাফাত (২১) এবং বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার নুরে আলম এর ছেলে ইসকান্দর (৩২)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়ি থেকে একটি সুইচ চাকু, একটি পুরাতন ছুরি, একটি কাটার, একটি স্টিলের চাকু, একটি দা ও একটি রামদা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০১২ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিরাজউদ্দৌলা রোডে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করল চসিক
পরবর্তী নিবন্ধমানুষকে সচেতন করতে না পারলে হাসপাতালে ডায়ালাইসিস মেশিন সংযোজনেও কিডনি রোগীর সমস্যা সমাধান হবে না