জাতীয় স্কুল ক্রিকেটে অংশগ্রহনকারী এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান স্পোর্টস একাডেমির চেয়ারম্যান এহেসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান স্পোর্টস একাডেমির ভাইস চেয়ারম্যান ও দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের স্পোর্টস অ্যাডভাইজার ও প্রধান প্রশিক্ষক, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, ক্রিকেট কোচ মো. ফয়েজুল্লাহ্ সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের ক্রিকেট দলের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এবং খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন।












