আগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেপ্তার ১৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দরের বারেক বিল্ডিং এলাকায় মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০ টি লাঠি, ৪ টুকরা সাদা কাপড় ও ১৩ টি ইটের টুকরা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংঘটিত মিছিল ঘটনা পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুিিরং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, বন্দরের বারেক বিল্ডিং ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তিনি বলেন, পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাটি কাটার সরঞ্জামসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা