ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সর্তা বিটের ভেতরে হরিণ শিকারীর গুলিতে একজন কৃষক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খিরাম বন বিভাগের সর্তা বিট কর্মকর্তা মোহাম্মদ রবিউল বলেন- হরিণ শিকার কর‍তে গিয়ে এক লোককে গুলি মেরে দিয়েছে। ওই লোক মারা গেছে। যে গুলি মেরেছে সে পালিয়ে গেছে। বিস্তারিত পুলিশের কাছে রিপোর্ট আছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপারকি-সিইপিজেড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান প্যাসিফিক নীট ডিভিশনের
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মাটি কাটার সরঞ্জামসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা