হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হক চৌধুরীর ইন্তেকাল

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ইউএসটিসির ফাউন্ডার রেজিস্ট্রার প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী গতকাল বাদ জুমা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও ছয় কন্যা ও নাতি নাতনী এবং জামাতা রেখে গেছেন। তাঁর প্রথম জানাযা আজ বাদে জোহর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক মসজিদে ও বাদে আছর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাহমুদুল হক চৌধুরী ১৯৪০ সালে চন্দনাইশ বরমা ইউনিয়নের পূর্ব কেশুয়ার চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল মাবুদ চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সুপারিন্টেন্ডেন্ড ও পরবর্তীতে গ্রাম সরকার প্রধান ছিলেন। মরহুম মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচের এমবিবিএস পাশ করেন। তাঁর মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জসিম উদ্দিন আহমেদ এমপি, চট্টগ্রাম চেম্বারের সাবেক সচিব অভীক ওসমান, চন্দনাইশ সমিতির সভাপতি মাকসুদুর রহমান এবং চিকিৎসক সংগঠনসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে সাংবাদিক শিশির বড়ুয়া
পরবর্তী নিবন্ধবাংলা আমার প্রণোদনা পুরস্কার পেলেন খাগড়াছড়ির চিংলামং চৌধুরী