সাংবাদিক প্রভাত চন্দ্র বড়ুয়ার পরলোকগমন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া নিবাসী সাংবাদিক প্রভাত চন্দ্র বড়ুয়া (৬৩) গতকাল শুক্রবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন। প্রভাত চন্দ্র বড়ুয়া দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি দৈনিক পূর্বকোণে যোগ দেন। গতকাল শুক্রবার বিকালে মির্জাপুর গৌতমাশ্রম বিহারের সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে প্রয়াতের অনিত্য সভা শেষে স্থানীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম
পরবর্তী নিবন্ধসাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাইয়ের ইন্তেকাল