চট্টলা রানার্স আয়োজিত জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আজ ৫ জুন, শুক্রবার ৫ম বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ১১০০ দৌড়বিদ ‘স্যাম বন্ড–সিআর টেনকে ২০২৬’ নামের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন। নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। সিআরবি থেকে শুরু হয়ে টাইগারপাস, লালখানবাজার ঘুরে প্রতিযোগিরা আবার সিআরবিতে ফিরবেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।












