কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেলেন দুইজন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন মাত্র দুইজন। দুইজনকেই সহসভাপতি করা হয়। পদ পাওয়া দুইজন হচ্ছে ফেরদৌস আহমেদ মুন্না ও মাহফুজুর রহমান মাহফুজ। মুন্নার বাড়ি সীতাকুণ্ড ও মাহফুজের বাড়ি সাতকানিয়া উপজেলায়। অবশ্য তারা চট্টগ্রামের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না।

গতকাল বৃহস্পতিবার যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না)। সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা হয়। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে আবদুল মোনায়েম সভাপতি, রেজাউল কবীর জ্যেষ্ঠ সহসভাপতি, নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধউখিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ