খাগড়াছড়িতে আগুনে পুড়ল হোটেল ও জ্বালানি তেলের দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড়ে গতকাল আগুনে পুড়েছে হোটেল ও জ্বালানি তেলের দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দাবি করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, বুধবার ভোর ৪টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে পাশের খাবার হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। মাটিরাঙা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর বুড়িশ্চরে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম
পরবর্তী নিবন্ধহাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের অভিষেক