ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি উচ্চ বিদ্যালয়কে পরিচিত করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে বিদ্যালয় মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দলের অংশগ্রহণে এ ম্যাচ হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনের উদ্যোক্তা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আলম বলেন, বিদ্যালয়কে মানুষের কাছে আরো পরিচিত করতে এ আয়োজন করা হয়েছে। খেলায় ২–০ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে হারিয়ে জয় পায় ব্রাজিল সমর্থক দল। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল আনোয়ার বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












