গাছ আমাদের প্রিয় বন্ধু
গাছের সবুজ পাতা,
গাছ আমাদের রোদের দিনে
মাথা উপর ছাতা।
গাছ আমাদের বায়ু দিয়ে
শীতল রাখে প্রাণ,
গাছ আমাদের ছায়া দিয়ে
শান্ত করে জান।
গাছ আমাদের জীবন বাঁচায়
অক্সিজেনটা দিয়ে,
গাছের পরম যত্ন নিবো
হাতে সময় নিয়ে।
সবার বাড়ির আশে পাশে
গাছ লাগিয়ে রাখি,
গাছের শীতল ছায়ার নিচে
আরাম করে থাকি।









