ডা. আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. মো.আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রথম পর্বে কলেজের শিক্ষক, কর্মচারী ও নছরুল্লাহ চৌধুরী নুরানী সুন্নিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে মরহুমের কবরে জেয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মরহুমের ইছালে সওয়াবের উদ্দেশে কলেজ শিক্ষক মিলনায়তনে খতমে কোরআন ও মিলাদে মোস্তফা (.) অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বে কলেজ অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আবদুর রশিদ। স্বাগত বক্তব্য দেন, স্মরণসভা কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ফয়সাল আমীন। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম চিশতী। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মো. আমির হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা পারভীন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসনা বানু। কবিতা আবৃত্তি করেন অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আসলাম রেজা এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সহীদুল্লাহ।

ডা. আফছারুল আমীন স্মৃতি সংসদ : ডা. মো. আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ডা. আফসারুল আমীন স্মৃতি সংসদের উদ্যোগে হালিশহরস্থ হোসেন চৌধুরী জামে মসজিদে গতকাল মঙ্গলবার মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা ডা. সিরাজুল ইসলাম, মোরশেদ আমীন, ওয়াহিদুল আমীন, সভাপতি ডা. আরিফুল আমীন, সাধারণ সম্পাদক আসিফ খান, সহসভাপতি মাহবুবুল আলম, জহির উদ্দিন বাবু, মরহুমের পুত্র ফয়সাল আমীন, মাহিদ আমীন, সাংগঠনিক সম্পাদক দিদারুল রহমান তুষার, দপ্তর সম্পাদক শেখ মহিউদ্দিন বাবু, কার্যনির্বাহী সদস্য মো. হাসান মুরাদ, মো. জুয়েল, ইমতিয়াজ হোসেন রাতুল প্রমুখ। মিলাদ মাহফিল ও মুনাজাত শেষে মরহুমের কবর জেয়ারাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার মাজারে সিডিএ সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ