শীঘ্রই আগ্রাবাদ জাম্বুরি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা হবে

আকোয়া’র ফুটসাল টুর্নামেন্টে সিটি মেয়র

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স এসোসিয়েশন (আকোয়া)’র আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৩১ মে রাতে সিডিএ’র ১৫ নম্বর রোডের একটি টার্ফে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে আকোয়া ফ্যালকনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকোয়া রেইনজার্স। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আকোয়া রেইনজার্সের তাওসিফ। বেস্ট ডিফেন্ডার হন মুহতাদি ও বেস্ট গোলকিপার সামিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ গড়ে তুলব। শিশুদের খেলার মাঠে ফেরাতে পারলে মাদক সমস্যা, কিশোর গ্যাং কমে আসবে। তিনি বলেন, শীঘ্রই আগ্রাবাদ জাম্বুরি মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চট্টগ্রামের সবচেয়ে অত্যাধুনিক মাঠ হবে এটি। ড্রেসিং রুমসহ সব সুবিধা থাকবে এই মাঠে। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মাঠটি তৈরি করা হবে। আকোয়া থেকে আমি ৪/৫ জন সিলেক্ট করব যারা মাঠটি রক্ষণাবেক্ষণ করবেন। এ সময় আকোয়া নেতৃবৃন্দ চট্টগ্রাম নগরীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়তে মেয়রকে সহায়তার আশ্বাস দেন। পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকোয়ার আহ্বায়ক এস মোস্তফা আলম সরকার গুড্ডু, যুগ্ম আহ্বায়ক খন্দকার বেলায়েত হোসেন, নাওমানআলম খান, স্থপতি ফারুক আহমেদ, সদস্য শাহ্‌জাদা আল মামুন, মো. জিয়া হায়দার চৌধুরী, ফয়েজ আহমেদ, মো. কামরুল ইসলাম, মাসুম আল মামুন, . মাহাদি হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহকিতে চাইনিজ তাইপেকে হারালো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধ‘ইত্যাদি’ এবার নরসিংদীতে