সাতকানিয়ার বারদোনা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বারদোনা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সমাজসেবক নুরুল কবিরের সভাপতিত্বে এবং আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সভাপতি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ইউনিয়ন আমীর হাফেজ রিদওয়ানুল করিম, সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, ব্যবসায়ী আমিনুর রহমান, বণিক সমিতির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাদেক হোসাইন, ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,সুস্থ দেহ ও সুস্থ মন, দ্বীন কায়েমের আন্দোলন–এই শ্লোগানে উজ্জীবিত হয়ে যুবসমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। শেষে আয়োজক সংগঠন বারদোনা ফ্রেন্ডস সোসাইটির সফলতা কামনা করা হয় এবং প্রীতি ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।











