আরো ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৪৯৮ জনের প্রাণ গেল। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন মোট ৭২ হাজার ৭০ জন। আর নিশ্চিত হাম হয়েছে ৯ হাজার ৯৪ জনের। খবর বিডিনিউজের।

মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২০০ জন ঢাকায় মারা গেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৯ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছেন। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছেন রংপুরে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের মহাসড়কে দুই কোটি টাকার ইয়াবাসহ কার চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে চসিকের একগুচ্ছ সিদ্ধান্ত