দুর্বল করপোরেট মুনাফা, রুপির অবমূল্যায়ন এবং অন্যান্য বাজারে আরও আকর্ষণীয় সুযোগ থাকায় বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়া অব্যাহত রেখেছেন। খবর বিডিনিউজের।
চলতি মে মাসে তারা ভারতের শেয়ার বাজার থেকে প্রায় ৩৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছেন। ভারতের ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) বরাত দিয়ে দেশটির পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড রোববার এক প্রতিবেদনে বলেছে, মে মাসে এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীরা তুলে নেওয়ার ফলে ২০২৬ সালে শেয়ার বাজার থেকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফপিআই এর মোট পুঁজি প্রত্যাহারের পরিমাণ দাঁড়িয়েছে ২.২৫ ট্রিলিয়ন বা ২.২৫ লাখ কোটি রুপিতে।
এই অর্থ পুরো ২০২৫ সাল জুড়ে এফপিআই এর তুলে নেওয়া ১.৬৬ ট্রিলিয়ন রুপির দ্বিগুণের চেয়েও অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি বাদ দিলে ২০২৬ সালের সব মাসেই বাজারের নিট বিক্রেতা ছিল এফপিআই। তারা জানুয়ারিতে ৩৫ হাজার ৯৬২ কোটি রুপি তুলে নেয়। এরপর ফেব্রুয়ারিতে তারা নিট ক্রেতা হিসেবে ২২ হাজার ৬১৫ কোটি রুপি বিনিয়োগ করেছিল, যা ছিল বিগত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক অভ্যন্তরীণ অর্থ প্রবাহ। কিন্তু মার্চে এই ধারা আবার উল্টে যায়। ওই মাসে বিদেশি বিনিয়োগকারীরা রেকর্ড ১ দশমিক ১৭ ট্রিলিয়ন রুপি বাজার থেকে তুলে নেয়।











