বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

| মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রইসরায়েল ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দাম হঠাৎ করেই অনেকটা কমে গেছে। বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫ শতাংশ কমেছে। জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম সোমবার গ্রিনিচ মান সময় ১টা ৫ অনুযায়ী প্রতি ব্যারেল ৯৮.৪৭ ডলারে নেমে আসে। খবর বাংলানিউজের।

এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও একতৃতীয়াংশের বেশি বেশি রয়েছে। এদিকে জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ সোমবার সকালের লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে তিনি কর্মকর্তাদের দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে না বলেও নির্দেশ দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, দুই পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিকভাবে এগোতে হবে। কোনো ভুলের সুযোগ নেই! এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে। সেই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথাও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে তারুণ্যের উচ্ছ্বাসের নজরুলজয়ন্তী
পরবর্তী নিবন্ধ৩০ হাজার ফুট উচ্চতায় পাইলটের হার্ট অ্যাটাক