চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এছাড়া নিশ্চিতে হামে মারা গেছে ৩ জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট হাম শনাক্ত হয়েছে ১৫৬ শিশুর। এছাড়া গতকাল হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ৪৭ শিশু ভর্তি হয়েছে। এরা সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৯৮৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৩২ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫২ জন। এছাড়া আরো ১৫ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ২০৩ শিশুর। তবে গতকাল নতুন করে কোনো শিশুর হাম শনাক্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ৫ বছরে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
পরবর্তী নিবন্ধরডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫