সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক মোঃ রিফাতের (১৮) লাশ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে একই এলাকার সাগরের তীরবর্তী একটি কেওড়া বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, পর্যটক রিফাতের মরদেহ উদ্ধারের পর সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে সমুদ্র সৈকতে ৫ বন্ধু গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে তারা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হলেও পর্যটক রিফাত পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে পড়ে।












