গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে বিশেষ আয়োজনের অংশ হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের গ্র্যান্ড প্রিমিয়ার শোর আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। বন্দর নগরী চট্টগ্রামের বালি আর্কেডে অনুষ্ঠিত এ আয়োজনে আইপিডিসির করপোরেট ও রিটেইল গ্রাহকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, হেড অব করপোরেট বিজনেস জুমারাতুল বান্না এবং হেড অব রিটেইল বিজনেস মনিরুল ইসলাম রনি। এছাড়াও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি ও অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকরাই আইপিডিসির সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি একসঙ্গে আনন্দ ভাগাভাগি ও স্মরণীয় মুহূর্ত তৈরি করাও গুরুত্বপূর্ণ। ‘বনলতা এক্সপ্রেস’–এর এই প্রিমিয়ার আয়োজন সেই ভাবনারই একটি অংশ। এছাড়া গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আইপিডিসি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
আইপিডিসি ফাইন্যান্স জানায়, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন গ্রাহককেন্দ্রিক আয়োজন পরিচালনা করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।










