চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের দুই–এক জায়গায় আজ রোববার অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র আকাশ আংশিক মেঘলা–সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল শনিবার পতেঙ্গা আবহাওয়া অফিরে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম অথবা দক্ষিণ–পশ্চিম ও অস্থায়ীভাবে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক হতে ঘণ্টায় ১৫–২০ কিলোমিটার, যা অস্থায়ী দমকা আকারে ২৫–৩০ কি.মি. বা আরও অধিক বেগে প্রবাহিত হতে পারে।












