বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সদ্য শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এবার সামনে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা। সেই সিরিজের সূচিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী জুনজুলাইয়ে অনুষ্ঠিত হবে এই সফর। সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সফরের শুরু হবে লাল বলের ক্রিকেট দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর একই ভেন্যুতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে টিটোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই মাঠে গড়াবে তিনটি টিটোয়েন্টি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের অটিজম সচেতনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধহ্যান্ডবল প্রশিক্ষক তানজিনার কৃতিত্ব