নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের অটিজম সচেতনতা দিবস উদযাপন

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

অটিজম ও মানবতা প্রতিটি জীবনের মূল্য আছে’প্রতিপাদ্যে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ফাউন্ডেশনের যুগ্মসম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অটিজম উত্তরণে অবদান রাখায় বিশেষ শিশু আরাফাত ইসলামের মা সালমা বেগমকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার হিসাবে নিষ্পাপ অর্ণব আলোকিত মা সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম ও ইস্ট ডেলটা স্কুল এন্ড কলেজের প্রধান ফজিলুতুন্নেছা সূচী। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, উপদেষ্টা পলি বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী আশার আলোর অধ্যক্ষ লে. কমান্ডার শরিফুল ইসলাম, নিষ্পাপ উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক, নির্বাহী সভাপতি খোরশেদ আলম কাদেরী, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, নিষ্পাপ’র সহসভাপতি মো. রোসাংগীর বাচ্চু, অর্থ সম্পাদক আশুতোষ দে, উপদেষ্টা লায়ন তপন কান্তি দত্ত ও স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী। শেষে বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিষ্পাপ অটিজম স্কুলের ও ড. আর.পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয় ছাত্রছাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অপহৃত ঠিকাদার ও মুক্তিপণের টাকা উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা