সাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিকেশন ডে২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ ও কমিউনিকেশন ডে অংশগ্রহনকারী সকল ৭৭ ব্যাচের বিবিএ ও টিএইচএমের শিক্ষার্থীরা। কমিউনিকেশন ডে এর সফল বাস্তবায়নের পেছনে ছিল বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও মেন্টরবৃন্দ মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা এবং সাল সাবিলএর আন্তরিক দিকনির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব, শক্তিশালী সমন্বয় ও নিরলস পরিশ্রম। অনুষ্ঠানে ব্যাচ ৭৭এর শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১০টি দলে বিভক্ত করা হয়, যেখানে প্রতিটি দল ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন দিক অত্যন্ত দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করে। এতে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানান বিষয়ের উপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। সমাপনী পর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ মঈন উদ্দিন এবং চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ শিক্ষার্থীদের অসাধারণ সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের বাস্তবমুখী ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ