স্নাতক ডিগ্রি ছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর পরিচালনা ব্যবস্থায় শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না। এ বিষয়ে ১৭ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাসসের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা কাঠামো শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন বা পুনর্গঠনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতেই নতুন সিদ্ধান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো গুরুতর ফৌজদারি মামলা বা দুর্নীতির অভিযোগ থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা যেভাবে বাংলাদেশে লুটপাটতন্ত্র কায়েম করেছিলেন
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা