বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন গবেষক ও অধ্যাপক রশিদুন নবী এবং সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে, তাতে বলা হয়েছে শনিবার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়। খবর বিডিনিউজের।

নজরুল বিষয়ক বইয়ের সম্পাদনা, মৌলিক গবেষণা গ্রন্থ, নজরুল সংগীতের স্বরলিপি গ্রন্থ, গবেষণা প্রবন্ধ রচনা ও প্রকাশ ছাড়াও নজরুলের সর্বাধিক সংখ্যক সংগীত সংকলন গ্রন্থ ‘নজরুল সংগীত সংগ্রহ’ রশিদুন নবীর। দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতকে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন ফাতেমা তুজ জোহরা। দেশবিদেশে মঞ্চে নজরুলের গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদক পান।

পূর্ববর্তী নিবন্ধস্নাতক ডিগ্রি ছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধম্যানুয়াল চালান বন্ধ ১ জুলাই থেকে, রাজস্ব জমা হবে এ-চালানে