বন্ধু গড়ো

জি এম জহির উদ্দীন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

দুষ্টু লোকের ভাব ছাড়লে সুষ্ঠু চিন্তাআসবে

তখন না হয় ভেবে চিন্তে বন্ধু ভালোবাসবে

এখন নিজের মান বাঁচানোই ভেবে দেখিফরজ

আড়ি দিলেই বাড়ি দেবো পড়েনি তোগরজ।

দুষ্টু লোকের ভাব ধরলেসুষ্ঠু চিন্তাছাড়বে

পথে ও ঘাটেকিংবা মাঠেদুশ্চিন্তাবাড়বে

তাইতো বলিভেবে চিন্তেবন্ধু গড়াদরকার

নয়তো জীবন সুখের বদল দুখেই হবে ছারখার।

দুষ্টু লোকের ভার নয় তাই সুষ্ঠু স্বজন ধরবে

সুজন রসিক ধীরে ধীরে মানুষ তোমায় গড়বে।

পূর্ববর্তী নিবন্ধতবু তো ছিলাম ভালো
পরবর্তী নিবন্ধশামুক জীবন