দেয়ালে কান্না

মলিনা মজুমদার | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

দেয়ালের গা গড়িয়ে অশ্রু পড়ছে

পায়ের কাছে,

গড়িয়ে পড়ছে মুখের লালা

দেয়ালের গা গড়িয়ে।

দেয়ালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

পায়ের কাছে জমা হচ্ছে

চোখের জলের ঢেউ;

ডুকরে ডুকরে আত্মবিলাপে

গড়িয়ে পড়া মুখের লালায়

রক্তের কণা।

আমার মাতৃভূমি মাগো কোন পদ্মার জলে

বিসর্জন দিয়েছো মনুষ্যত্ব বিবেক বিচার;

কতো আর কোপাকুপি বাপের হাতে,

পাঁচ লাশের নিদারুণ কবর এক সাথে।

কোথায় রাখি মাতৃভূমি এই নিয়তির লজ্জা,

মাটিতে তোর ভাইয়ের হাতে বোন ধর্ষিতা।

পূর্ববর্তী নিবন্ধনীলাক্ত
পরবর্তী নিবন্ধফুলের মতো সুরের মতো