উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে পবিত্র শোহাদায়ে খন্দক স্মরণ মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ গত ১৭ মে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। দিনব্যাপী মাহফিলে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে দরুদে নারিয়া, খতমে গাউসিয়া শরীফ। খতম সমূহের মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা আতাউর রহমান।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারী। মাহফিলে বক্তব্য রাখেন রাবেয়া খাতুন জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, চরণদ্বীপ শাহী দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবুল মনছুর, মাওলানা আব্দুস শুক্কুর, মাওলানা মীর কাসেম, মাওলানা আহমদ নূর রিজভী ইঞ্জিনিয়ার এ.এন.এম. মতুর্জা, মুহাম্মদ ইউনুছ, সৈয়দ মোস্তাফা আমানত মিরাজ, আবির হোসেন রাফসান, ক্যাপ্টেন আশকারি, মুহাম্মদ ইকবাল প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যুগে যুগে নবী–রাসূলগণ আল্লাহ প্রদত্ত দ্বীনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়ে মানবজাতিকে গোমরাহী ও পথভ্রষ্টতা থেকে ঈমান ও নূরের পথে আহ্বান করেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণ, ভালোবাসা ও তাঁদের আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে সিরাতে মুস্তাকিম– অর্থাৎ সরল ও সঠিক পথের দিশা।
মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।











