যত্রতত্র মাইজভাণ্ডারী সা’মা মাহফিলের আয়োজন পরিহার করতে হবে

শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

শানগাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের ব্যবস্থাপনায় গত মে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (.)’র ১২৪তম ওরশ শরীফ উপলক্ষে জিকরে সা’মা মাহফিল অনুষ্ঠিত হয়। শানগাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান আলহাজ শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শেখ শহিদুল্লাহ ফারুকী, সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, সৈয়দ আবদুল্লাহ আল নোমান, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, আল্লামা মাসুম কামাল আযহারী, সৈয়দ আমিরুদ্দীন আমিরী, সৈয়দ মনচুর উল্লাহ সুলতানপুরী, শেখ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ অলি উল্লাহ্‌ প্রমুখ। শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী বলেন,

যত্রতত্র মাইজভাণ্ডারী সা’মা মাহফিলের আয়োজন পরিহার করতে হবে। বক্তারা মাইজভাণ্ডারী তরিকা ও দর্শনের উপর আলোচনা করেন। শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকোলেট-টফি দিয়ে প্রধানমন্ত্রী বললেন, আর কেউ বাকি আছে?
পরবর্তী নিবন্ধআল্লাহর প্রিয়জনদের স্মরণ ও অনুসরণেই রয়েছে সরল সঠিক পথের দিশা