চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে ইউনাইটেড বিজনেস ফোরামের আলোচনা সভা

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (২৩ মে)। আসন্ন নির্বাচন উপলক্ষে আলোচনা সভা করেছে ইউনাইটেড বিজনেস ফোরাম। সোমবার (১৮ মে) সন্ধ্যায় এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন অর্ডিনারি গ্রুপ থেকে রাইজিং কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসাইন চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, রাজা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, চুমকি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার চৌধুরী, নিউ কর্ণফুলী ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আলম, ফালগুনী ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম ইসমাইল খান, টার্নিং পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক আসাদ ইফতেখার, জেএসএম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, দি ফোর হুইলার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, স্ট্যান্ডার্ড লজিস্টিক সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সাহির ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম খান, মনোয়ারা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউল আলম, জার ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হাসান, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, জিকু এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম নুর প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণ চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা