নগরীর পতেঙ্গায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ৬০০ লিটার ডিজেলসহ একজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল সংলগ্ন এলাকায় গত রোববার বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ৬০০ লিটার ডিজেল ও বোটসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ডিজেলের মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে কোস্ট গার্ড জানায়। জব্দকৃত ডিজেল, কাঠের বোট ও আটককৃত চোরাকারবারিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। চোরাকারবারি রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।












