ফটিকছড়িতে পাইন্দং ২নং ওয়ার্ড খেলোয়াড় সমিতি আয়োজিত পাইন্দং গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কাঞ্চননগর ইউনিয়নকে হারিয়ে জয় পেয়েছে তরুণ তরঙ্গ ক্লাব। গতকাল শনিবার স্থানীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ব্যাংকার মঈন উদ্দীন মনজুর। উদ্বোধক ছিলেন উপ–সহকারী কৃষি কর্মকর্তা মো. জাবেরুল করিম। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মো. জাহেদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু রায়হান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মো. মাহাবু, মো. রফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ এরশাদ প্রমুখ।












