হালিশহর থানা জামায়াত কার্যালয়ে হালিশহর থানার উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে নির্বাচনী প্রতিনিধি সমাবেশ গত ১৫ মে অনুষ্ঠিত হয়। হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করছেন বর্তমান সরকার। তাই অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে বর্তমান সরকারের কাছে আহবান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন, হালিশহর থানা জামায়াতের নায়েবে আমির ডা. শাহাদাত হোসেন, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, এস এম সাইফুদ্দীন, মোহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।













