পটিয়া উপজেলার শিক্ষা অঙ্গনে সংবর্ধিত হলেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। গতকাল শনিবার পিংগলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, তরুণ সমাজের ভবিষ্যৎ ও নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমাদের লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ, আধুনিক ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তোলা। নারীরা শিক্ষিত না হলে কখনোই একটি উন্নত জাতি গঠন সম্ভব নয়। তাই নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামশুল আনোয়ার খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মেরি মল্লিক, লাভনী চৌধুরী ও কাওছার আক্তারের যৌথ এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর জাকের আহমদ, মহসিন চৌধুরী রানা, গাজী রেজাউল করিম ও আবুল বশর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন মুজাফফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুপ, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে, মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ দত্ত, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন তালুকদার ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরওয়ার উদ্দীন প্রমুখ। বক্তব্য রাখেন মুজাফফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুপ, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে, মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ দত্ত, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন তালুকদার ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরওয়ার উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













