চট্টগ্রামে ফেয়ার লাইফের রিকভারি মিলনমেলা

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ঢাকাভিত্তিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘ফেয়ার লাইফ’এর চট্টগ্রামের প্রস্তাবিত নতুন কার্যালয়ে এক বৃহৎ রিকভারি মিলনমেলা ও চাটগাঁইয়া মেজবানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার নগরীর দক্ষিণ খুলশীর আবদুল মালেক রোডের ২ নং সড়ক এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এবং দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক।

ওয়াহিদুল হক চৌধুরী বলেন, চট্টগ্রামে আসক্ত ব্যক্তির তুলনায় নিরাময় কেন্দ্রের সংখ্যা খুবই কম। তিনি ফেয়ার লাইফের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে এ ধরনের নিরাময় কেন্দ্র আরও প্রয়োজন।

দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক বলেন, আসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য মানসম্মত, স্বাস্থ্যকর, মনোরম ও নিরিবিলি পরিবেশ প্রয়োজন। তিনি এ ধরনের উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার লাইফের এডমিন পরিচালক শহিদুল করিম। এছাড়া বিভিন্ন নিরাময় কেন্দ্রের পরিচালক মইনুল হক মনা, ফরেজ আহমেদ, জাহেদুল আলম মুন্না, পারভেজ আহমেদ, মোরশেদ আলম শিপন, হাসান মাহমুদ হিরু, প্রমি, শাকিল, সাইফুল ইসলাম, আকতার ও ফরহাদসহ চট্টগ্রামের বিভিন্ন নিরাময় কেন্দ্রের পরিচালক ও রিকভারি সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেয়ার লাইফের পরিচালক সাজ্জাদ হোসেন উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং আসক্ত ব্যক্তিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড থেকে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅতীতের ধ্বংসস্তূপ পেরিয়ে সবাইকে নিয়ে আগামীর পটিয়া গড়তে চাই