‘বিশ্বজনীন মৈত্রীর প্রতীক বুদ্ধের সাম্য ও অহিংস নীতি অশান্ত বিশ্বে অনুকরণীয় আদর্শ। বর্তমান যুদ্ধ সংক্ষুব্ধ বিশ্বে বুদ্ধের দর্শনই মুক্তির পথ দেখাতে পারে। অন্যদিকে শিল্প–সাহিত্য ও সংস্কৃতি ছাড়া একজন মানুষ মানবিক মূল্যবোধসম্পন্ন হতে পারে না। শিল্প ও সংস্কৃতিচর্চা শুধু বিনোদন নয়, এটার প্রয়োজন নিজের জীবনের জন্য, নিজেকে গঠনের জন্য।’
গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের ২৫৭০ বুদ্ধজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। কর্মসূচির প্রথম পর্বে ‘বুদ্ধের দর্শন ও তাঁর কালোত্তীর্ণ বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভার শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারি চারুকলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।
সংগঠনের সভাপতি সংগীতশিল্পী বিপুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া ও চবি নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক মঞ্চজ্যোতি সুমন টিংকু। সস্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের মহাসচিব শ্যামল চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া। সঞ্চারী বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন শিল্পী জুসি বড়ুয়া। ‘এলো ফিরে বুদ্ধ পূর্ণিমা’ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ।
২য় পর্বে শ্যামল চৌধুরী রচনায় গীতি–নৃত্যনাট্য ‘এসো ফিরে হে তথাগত’ পরিবেশিত হয়। সংগীত পরিচালনায় ছিলেন জুসি বড়ুয়া ও সুপর্ণা বড়ুয়া। কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেন অনন্য বড়ুয়া ও হেমা বড়ুয়া। অনুষ্ঠানে মঞ্চস্থ হয় সীমান্ত বড়ুয়া রচিত ও নির্দেশিত নাটিকা ‘অমানিশা’। মুনা বড়ুয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করেন ডা. সুমিষ্টা বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়া। সংগীত পরিবেশনায় ছিলেন অনিমেষ বড়ুয়া, আলপনা বড়ুয়া, সুদীপ বড়ুয়া, সুস্মিতা তালুকদার মীম, শর্মি বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, মুনা বড়ুয়া, ঝুমুর মুৎসুদ্দী, আকাশ বড়ুয়া, অর্ণব বড়ুয়া, উর্মি বড়ুয়া, পূর্বা বড়ুয়া ও আনুস্কা বড়ুয়া। গীতিকার ছিলেন শ্যামল চৌধুরী, সুরকার ছিলেন সনজিত আচার্য্য ও অশ্রু বড়ুয়া রূপক। অভিনয়ে ছিলেন অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, সুপ্রিয় কুমার বড়ুয়া, হেমা বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া সাজু, আঁখি বড়ুয়া ও সীমান্ত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












