গীতিমাল্যের সুরে রবীন্দ্রজয়ন্তী

রক্তকরবীর নবীন শিল্পীদের পরিবেশনা

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ’ শিরোনামে শুদ্ধ সংগীতচর্চার প্রতিষ্ঠান রক্তকরবীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ফুলকির এ কে খান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রক্তকরবীর ২৩ জন নবীন সদস্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগীতজ্ঞ শীলা মোমেন।

অনুষ্ঠানের শুরুতে শীলা মোমেন বলেন, এবারের আয়োজনের গানগুলো নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ‘গীতিমাল্য’ কাব্যগ্রন্থ থেকে। গানগুলো ১৩২০ বঙ্গাব্দে শান্তিনিকেতনে রচিত। অনুষ্ঠানে শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘নয় এ মধুর খেলা’, ‘তুমি যে সুরের আগুন’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ ও ‘সুন্দর বটে তব’।

এছাড়া একক পরিবেশনায় অংশ নেন লাকী দত্ত, পূরবী বড়ুয়া, শিল্পী তালুকদার, সুরঞ্জিত চৌধুরী, উমা ভট্টাচার্য, সিমি বিশ্বাস, রুদ্র সওদাগর, শাওন প্রিয়া চৌধুরী, কৌশিক দত্ত, বিস্ময় বৈদ্য হিমু, শাওনী দীয়া মিত্র, প্রিয়াংকা দে, সোমা বড়ুয়া, সুমি ভট্টাচার্য ও জুলি বড়ুয়া।

যন্ত্রানুষঙ্গে ছিলেন এস্রাজে অশোক সরকার, তবলায় সানি দে এবং মন্দিরায় মো. ফারুক হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পেল ৪০০ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধশিল্প-সাহিত্য ছাড়া মানুষ মানবিক মূল্যবোধসম্পন্ন হতে পারে না