কঙবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শুক্লা সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, শয্যা সংখ্যা বাড়ানোর ফলে এ উপজেলায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, অর্থ মন্ত্রণালয় এরইমধ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ৫০ শয্যায় উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তী কার্যক্রমের জন্য এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। বাস্তবায়ন হলে সেবাগ্রহীতারা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রচেষ্টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ৫০ শয্যা থেকে ১০০ শয্যা ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।













