বায়েজিদে পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে চক্রেসো কানন আবাসিক ৪নং রোড ও অক্সিজেন রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আমিনুল ইসলাম এই তথ্য জানান।

ডিসি মো. আমিনুল ইসলাম বলেন, গত বুধবার গভীর রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন চক্রেশো আবাসিক ৪নং রোডস্থ জি.এম ভবনের সামনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, অক্সিজেন এলাকাস্থ রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেল এন্ড বিরিয়ানি হাউসের সামনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেনমো. হাসান প্রকাশ বিক্লাস হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০), আরিফুর রহমান বাবু (২০), মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪), আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)। তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি শক মেশিন, ১টি স্টিলের চাপাতি, ২টি স্টিলের ছুরি, ১টি লোহার কাটার উদ্ধার করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক ফয়জুল হকের ৩৮ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধতাজকিয়া মহানগর শাখার সেমিনার