কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজিবুর রহমান (৫৫) শিকলবাহা ২ নং ওয়ার্ডের আহসানিয়া পাড়া এলাকার মৃত হাজী আব্দুল লতিফ সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













