সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দুই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা শহিদের নল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে ও ৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তিন জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হল ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা সিন্দিপ্যা পাড়ার মুন্সি বাড়ির নাসির উদ্দীনের ছেলে মো. মানিক ইসলাম (২০), আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (১৮), বাজালিয়া ইউনিয়নের উত্তর পাহাড়ের কালা মিয়ার বাড়ির মো. শাহ আলমের ছেলে মো. রাকিব (২০) ও একজন কিশোর।

সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযান চালিয়ে ২ ভিকটিমকে উদ্ধার ও ৪ ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া ধর্ষকদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত ঘোষণা
পরবর্তী নিবন্ধনাজমুল করিম হেলাল