নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় + ৪৫ কেজি কুমিতে চ্যাম্পিয়ন হয়েছে অরণ্য চৌধুরী। হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং কারাতে শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ক্লাবে অনুশীলন করে থাকে।
গত ৮ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী তার হাতে চ্যাম্পিয়ন মেডেল তুলে দেন। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে অরণ্য। আগামী ১৭ মে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশ নেবে। অরণ্য চৌধুরী জামাল খানের ব্যবসায়ী দীপঙ্কর কিশোর চৌধুরীর পুত্র।












