শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভা

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির ২য় সভা গতকাল ১০ মে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে টুর্নামেন্টে অংশগ্রহনে আমন্ত্রণ জানানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এতে উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি, মোহাম্মদ মহসিন, মো. আবুল হাসেম, নুর উদ্দিন হোসেন নুরু, কাজী মিজানুর রহমান মো. মামুন উদ্দিন, মোহাম্মদ এয়াকুব আলী, কাজী বাহাউদ্দীন ফারুক, মো. দিদারুল আলম চৌধুরী, মো. আবদুল আওয়াল, মো. সাইফুল ইসলাম, মারজুক রাশেদ, মো. এনাস, মো. শফিকুর ইসলাম, মো. ইকবাল, মো. হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, মো. ইব্রাহিম বাচ্চু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আমজু মিয়ার বলী খেলায় আবারো চ্যাম্পিয়ন মহেশখালীর মাছুম
পরবর্তী নিবন্ধচবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন