র‌্যাংকিংয়ে ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ের সুফল পেল বাংলাদেশ নারী ফুটসাল দল। সর্বশেষ প্রকাশিত ফিফা ফুটসাল র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে লালসবুজের প্রতিনিধিরা। আগের ৪৪তম স্থান থেকে উঠে এখন বাংলাদেশের অবস্থান ৪২ নম্বরে। শুক্রবার হালনাগাদ ফুটসাল র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নারী ও পুরুষদুই বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। নারী বিভাগে এবার মোট ৯৬টি দেশ এবং পুরুষ বিভাগে ১৪৩টি দেশ জায়গা পেয়েছে। নারী বিভাগের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন আসেনি। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত আগের র‌্যাংকিংয়ের মতো এবারও যথাক্রমে ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, ইতালি ও জাপান নিজেদের অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশ নারী ফুটসাল দল প্রথমবার আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছিল ২০১৭ সালে, যখন তারা এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপে অংশ নেয়। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গণে নিজেদের অবস্থান শক্ত করছে দলটি।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট অভিষেকে সেঞ্চুরি পাকিস্তানের আজানের
পরবর্তী নিবন্ধবল হাতে তাসকিনের হাফ-সেঞ্চুরি