আনোয়ারায় টেক্সিচালক হত্যা : পলাতক আসামি কর্ণফুলীতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারা থানার টেক্সিচালক হত্যা মামলার পলাতক আসামি মো. সুমন প্রকাশ সোহরাব আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সুমন প্রকাশ সোহরাব আলী নগরীর বাকলিয়া এলাকার মো. রাজু প্রকাশ ওসমান গনির ছেলে।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) . আর. এম. মোজাফ্‌ফর হোসেন জানান, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আনোয়ারা থানাধীন ৫ নং বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুর থেকে সিএনজিচালিত টেক্সিচালক সাজ্জাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর দুদিন আগে ১৪ সেপ্টেম্বর রাতে টেক্সি নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন তিনি। এই হত্যা মামলার ১১ নং আসামি মো. সুমন প্রকাশ সোহরাব আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আনোয়ারা থানায় হস্তান্তর করে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কোরবানির পশু উদ্বৃত্ত, হাটে বেচাকেনার প্রস্তুতি
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী