কাল চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আনন্দ আড্ডা

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আনন্দ আড্ডা ও প্রীতি সম্মিলন আগামীকাল শনিবার বন্দর ভবনের বোনানজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেইট থেকে একযোগে ভেন্যুর উদ্দেশে যাত্রা, বেলা ১১টায় স্ন্যাকস, চা ও ফটোসেশন, বেলা ১১:৪৫টায় কমিটির স্বাগত বক্তব্য, বিভাগের শিক্ষকগণের অনুভূতি এবং প্রাক্তনীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৩টায় অতিথি শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে নিবন্ধনকৃত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহ্বায়ক রোকসানা ইসলাম রীতা ও সদস্য সচিব রাশেদ মনোয়ার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
পরবর্তী নিবন্ধশফিকুল ইসলাম